Advertisement
বৃহস্পতিবার, 05 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঘুমন্ত মাথায় হাতুড়ির আঘাত: গুরুতর আহত স্বামী আইনের ফাঁকফোকরে থামছে না অবৈধ সুদের কারবার ‘অকাঠা নৌকার সাজন বেশি’ -এস.কে. সাত্তারের নতুন কবিতা ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা শর্তভিত্তিক ইন্টারনেট ব্যবহারে ধ্বংস হচ্ছে মেধা: ডিজিটাল ব্ল্যাকমেইলিংয়ের মুখে শৈশব পিৎজা খাবেন, ওজনও থাকবে নিয়ন্ত্রণে—জেনে নিন সহজ কৌশল শিশুদের মতো রং করুন, কমতে পারে মানসিক চাপ তাল দিয়ে ঘরেই তৈরি করুন সুস্বাদু ভাপা পুলি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সহযোগিতা চান -এলজিআরডি মন্ত্রী কিশোর গ্যাং-মাদক-দুর্নীতি রুখতে সম্মিলিত উদ্যোগের তাগিদ: পরিবেশমন্ত্রী

ছেলেকে ‘নব্বইয়ের হিরো’ সাজালেন পরীমনি

ছেলেকে ‘নব্বইয়ের হিরো’ সাজালেন পরীমনি
News Banner

আশি-নব্বইয়ের দশকের আবহে নিজেকে সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের প্রবণতা এখন বেশ জনপ্রিয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অনেকেই ফিরে যাচ্ছেন সেই সময়ের সাজ ও পোশাকে।

তবে কোনো প্রযুক্তির সহায়তা ছাড়াই এবার ছেলে শাহীম মোহাম্মদ পূণ্যকে নব্বইয়ের দশকের নায়কের আদলে সাজিয়ে চমকে দিলেন চিত্রনায়িকা পরীমনি।

সম্প্রতি ফেসবুকে ছেলের তিনটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। ছবিগুলোর ক্যাপশনে পরীমনি লেখেন, ‘মাই রিয়েল নাইনটিস হিরো’—অর্থাৎ ‘আমার নব্বই দশকের আসল নায়ক’। ছবিতে নীল টি-শার্টের সঙ্গে নব্বইয়ের দশকের জনপ্রিয় স্টাইলে লম্বাটে চুলে দেখা গেছে ছোট্ট পূণ্যকে। ছেলের এমন ভিন্নধর্মী লুক প্রকাশ্যে আসতেই মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। মুহূর্তেই ছবিগুলোতে জমতে থাকে প্রশংসার বন্যা।

এক ভক্ত মন্তব্য করেছেন, ‘ভবিষ্যতের ক্রাশ, হ্যান্ডসাম বয়!’ আরেকজন লিখেছেন, ‘যে যুগের হিরোই হোক, অলওয়েজ কিউটের ডিব্বা।’ আবার অনেকেই পূণ্যের চেহারায় বাবা শরিফুল রাজের ছাপ খুঁজে পেয়েছেন।

তাঁদের মন্তব্য, ‘পুরাই বাপের মতো!’

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্যকে একাই বড় করে তুলছেন পরীমনি। পরবর্তী সময়ে একটি কন্যাসন্তান দত্তক নেন অভিনেত্রী। মেয়েটির নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম।

দুই সন্তানকে নিয়ে বর্তমানে সংসার ও অভিনয়—দুই দিকই সামলে ব্যস্ত সময় কাটছে পরীমনির। তবে সম্প্রতি অভিনেত্রীর কোলে এক নবজাতককে দেখা যাওয়ার পর নতুন করে শুরু হয়েছে আলোচনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, নতুন করে কি সন্তান দত্তক নিয়েছেন পরীমনি? যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই সংবাদটি পঠিত হয়েছে: 55 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 75 টি

মন্তব্য করুন