Advertisement
বৃহস্পতিবার, 05 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঘুমন্ত মাথায় হাতুড়ির আঘাত: গুরুতর আহত স্বামী আইনের ফাঁকফোকরে থামছে না অবৈধ সুদের কারবার ‘অকাঠা নৌকার সাজন বেশি’ -এস.কে. সাত্তারের নতুন কবিতা ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা শর্তভিত্তিক ইন্টারনেট ব্যবহারে ধ্বংস হচ্ছে মেধা: ডিজিটাল ব্ল্যাকমেইলিংয়ের মুখে শৈশব পিৎজা খাবেন, ওজনও থাকবে নিয়ন্ত্রণে—জেনে নিন সহজ কৌশল শিশুদের মতো রং করুন, কমতে পারে মানসিক চাপ তাল দিয়ে ঘরেই তৈরি করুন সুস্বাদু ভাপা পুলি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সহযোগিতা চান -এলজিআরডি মন্ত্রী কিশোর গ্যাং-মাদক-দুর্নীতি রুখতে সম্মিলিত উদ্যোগের তাগিদ: পরিবেশমন্ত্রী

নালিতাবাড়ীতে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার

নালিতাবাড়ীতে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার
News Banner

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসন এবং বন্যহাতির আবাসস্থল সংরক্ষণে করণীয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) মধুটিলা ইকোপার্কে ময়মনসিংহ বন্যপ্রাণী বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে হাতি অধ্যুষিত এলাকাগুলো চিহ্নিত করে অভয়ারণ্য ঘোষণা, হাতি মোকাবিলায় গঠিত এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) কার্যপরিধি নির্ধারণ এবং আধুনিক কলাকৌশলসমৃদ্ধ একটি সার্বজনীন স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) প্রণয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী। এ সময় তাঁর সহধর্মিণী সেনওয়া চৌধুরীসহ নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। ময়মনসিংহ বন্যপ্রাণী বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে ‘জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন’ প্রকল্প।

আলোচনায় বক্তারা বলেন, হাতি-মানুষের সংঘাত কমাতে স্থানীয় মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বন্যহাতির প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা জরুরি। এ জন্য হাতির চলাচলের করিডোর ও বিচরণক্ষেত্রগুলো চিহ্নিত করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, বন্যহাতির আবাসস্থল ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি হাতির আক্রমণ থেকে মানুষের জানমাল রক্ষায় বন বিভাগ, প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করতে বাস্তবভিত্তিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপরও গুরুত্ব দেন তারা।

এই সংবাদটি পঠিত হয়েছে: 33 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 28 টি

মন্তব্য করুন