Advertisement
বৃহস্পতিবার, 05 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঘুমন্ত মাথায় হাতুড়ির আঘাত: গুরুতর আহত স্বামী আইনের ফাঁকফোকরে থামছে না অবৈধ সুদের কারবার ‘অকাঠা নৌকার সাজন বেশি’ -এস.কে. সাত্তারের নতুন কবিতা ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা শর্তভিত্তিক ইন্টারনেট ব্যবহারে ধ্বংস হচ্ছে মেধা: ডিজিটাল ব্ল্যাকমেইলিংয়ের মুখে শৈশব পিৎজা খাবেন, ওজনও থাকবে নিয়ন্ত্রণে—জেনে নিন সহজ কৌশল শিশুদের মতো রং করুন, কমতে পারে মানসিক চাপ তাল দিয়ে ঘরেই তৈরি করুন সুস্বাদু ভাপা পুলি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সহযোগিতা চান -এলজিআরডি মন্ত্রী কিশোর গ্যাং-মাদক-দুর্নীতি রুখতে সম্মিলিত উদ্যোগের তাগিদ: পরিবেশমন্ত্রী

জি-মেইলের স্টোরেজ খালি করার সহজ উপায় জেনে নিন

জি-মেইলের স্টোরেজ খালি করার সহজ উপায় জেনে নিন
News Banner

প্রতিদিনের ব্যবহারের ফলে জিমেইলের ইনবক্সে জমতে থাকে পুরনো ইমেইল-ছবি, ভিডিও এবং বিভিন্ন ডকুমেন্টস অ্যাটাচমেন্ট। একপর্যায়ে দেখা যায় গুগল একাউন্টের নির্ধারিত স্টোরেজ প্রায় শেষ। এতে কেবল জিমেইলই নয়, গুগল ড্রাইভ ও গুগল ফটোস ব্যবহারের ক্ষেত্রেও জটিলতা তৈরি হয়; কারণ একটি গুগল একাউন্টের ১৫ জিবি ফ্রি স্টোরেজ মূলত এই সেবাগুলোর মধ্যে ভাগ করা থাকে। তবে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই অপ্রয়োজনীয় ফাইল ও ই-মেইল মুছে জিমেইলের স্টোরেজ অনেকটাই খালি করা সম্ভব।

১. বড় আকারের অ্যাটাচমেন্ট মুছে ফেলা

জিমেইলের সার্চ বার ব্যবহার করে সহজেই বড় ফাইল সংবলিত ই-মেইলগুলো খুঁজে বের করা যায়। উদাহরণস্বরূপ, সার্চ বক্সে has:attachment larger:10M লিখে সার্চ করলে ১০ মেগাবাইটের চেয়ে বড় অ্যাটাচমেন্ট থাকা ই-মেইলগুলো সামনে আসবে। এর মধ্য থেকে অপ্রয়োজনীয় মেইলগুলো সিলেক্ট করে মুছে ফেলা সম্ভব।

২.পুরনো ও প্রচারণামূলক ই-মেইল ডিলিট করা

বছরের পর বছর জমে থাকা প্রমোশনাল বার্তা, নিউজলেটার ও অপ্রয়োজনীয় নোটিফিকেশন প্রচুর জায়গা দখল করে। প্রয়োজন নেই—এমন মেইলগুলো নিয়মিত ছেঁটে ফেলুন।

৩. ট্র্যাশ ও স্প্যাম ফোল্ডার খালি করা

শুধুমাত্র ইনবক্স থেকে ই-মেইল ডিলিট করলেই স্টোরেজ সঙ্গে সঙ্গে খালি হয় না। ডিলিট করা মেইলগুলো ট্র্যাশ ফোল্ডারে এবং প্রমোশনাল নোংরা মেইল স্প্যাম-এ জমা থাকে। স্টোরেজ পুরোপুরি খালি করতে ট্র্যাশ ও স্প্যাম ফোল্ডার পরিষ্কার করতে হবে।

৪.‘গুগল ওয়ান’ স্টোরেজ ম্যানেজার ব্যবহার করা

কোন সেবাটি (জিমেইল, ড্রাইভ নাকি ফটোস) ঠিক কতটা জায়গা দখল করে আছে, তা জানতে ‘Google One Storage Manager’ ব্যবহার করা যেতে পারে। এখান থেকে অ্যাপ অনুযায়ী অপ্রয়োজনীয় বড় ফাইল বা ভিডিওগুলো সহজে চিহ্নিত করে মুছে দেওয়া যায়।

 

 

 

এই সংবাদটি পঠিত হয়েছে: 69 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 75 টি

মন্তব্য করুন